Skip to main content

কালুখালী টাইমস

১১ বছর ভাত না খেয়েই চলে গেলেন বিএনপি সমর্থক নিজাম উদ্দিন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সেই আলোচিত বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) আর নেই। রাজনৈতিক আদর্শের প্রতি অনন্য এক আবেগ ও কঠোর প্রতিজ্ঞার কারণে স্থানীয়ভাবে সুপরিচিত এই মানুষটি শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩১ মে থেকে তিনি টানা ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৪ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে। সেই সময় দোয়া ও খাবারের আয়োজনে তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা এবং রান্নার হাঁড়ি ফেলে দেওয়ার ঘটনায় তিনি চরম ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন। এরপরই তিনি প্রতিজ্ঞা করেন—বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি আর ভাত মুখে তুলবেন না।

 নিহত নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম জানান, দীর্ঘ এই এক দশকের বেশি সময় ধরে তাঁর বাবা ভাতের বদলে কলা, রুটি, চিড়া ও বিভিন্ন শুকনো খাবার খেয়ে জীবনধারণ করেছেন। পরিবারের সদস্যরা বহুবার তাঁকে ভাত খাওয়ানোর চেষ্টা করলেও তিনি তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে তিনি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাবেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেই প্রতিজ্ঞার মর্যাদা রক্ষা করে গেছেন।

নিজাম উদ্দিনের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর রাজনৈতিক বিশ্বাসের প্রতি এই একাগ্রতাকে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাঁর এই ব্যতিক্রমী জীবনযাপন এবং দলের প্রতি আনুগত্য দীর্ঘদিন মানুষের স্মৃতিতে অম্লান থাকবে বলে মনে করছেন তাঁর গ্রামবাসী।

আজ জুমার নামাজ শেষে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর