কালুখালী টাইমস

টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি জেলে আহত; ৮ হাজার বাসিন্দার মাঝে আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত এলাকা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার থেকে আসা গুলিতে মো. আলমগীর (৩১) নামে এক বাংলাদেশি জেলে গুরুতর আহত হয়েছেন। এছাড়া আজ শুক্রবার সকাল থেকেও সীমান্তের ওপারে বিকট গোলার শব্দে কেঁপে উঠছে হোয়াইক্যং উত্তরপাড়া এলাকা।

আহত আলমগীর টেকনাফের হোয়াইক্যং বালুখালী গ্রামের সৈয়দ আহমদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা ‘বিলাসীর দ্বীপ’ এলাকায় মাছ ও কাঁকড়া ধরতে গেলে হঠাৎ মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়া হয়। এতে আলমগীরের বাঁ হাত গুলিবিদ্ধ হয়। তাঁকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দীর্ঘ এক বছর শান্ত থাকার পর হোয়াইক্যং সীমান্তের ওপারে তোতার দিয়া, হাসিমের দিয়া ও বিলাসী দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা (ARSA) এবং নবী হোসেন বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আজ শুক্রবার সকাল থেকে হওয়া গোলার বিকট শব্দে সীমান্তের অন্তত ৮ হাজার বাসিন্দা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। হোয়াইক্যং উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ শহিদ বলেন, “আজ সকালেও গোলার বিকট শব্দে বাড়িঘর কেঁপে উঠেছে। আমরা খুব ভয়ে আছি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানিয়েছেন, সীমান্তে বসবাসকারী মানুষদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং আহত জেলের পরিবারের খোঁজখবর রাখা হচ্ছে।

৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি এবং নাফ নদীতে মাছ ধরার ক্ষেত্রে জেলেদের সতর্ক করা হয়েছে।”

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই খোকন কান্তি রুদ্র জানান, কার গুলিতে জেলে আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া না গেলেও গুলির উৎস মিয়ানমার। নাফ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা হাজারো জেলে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও