কালুখালী টাইমস

ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে কালুখালীতে ভোটের গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।

 

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালুখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই প্রচারণা ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।

 

ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সেই সময়ের ইতিহাস ও ত্যাগের কথা তুলে ধরা হয়। এ ছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

 

এসব প্রদর্শনী দেখতে উপজেলা কমপ্লেক্স এলাকায় স্থানীয় সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন নানা শ্রেণি-পেশার মানুষ।

 

আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং নির্বাচন ও গণভোট বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও নাগরিকদের কাছে নির্বাচনসংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান তারা।

 

 

 

 

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও