কালুখালী টাইমস

ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে পাংশায় ভোটের গাড়ির কার্যক্রম

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে রাজবাড়ীর পাংশায় বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পাংশা পৌর শহরের খাদ্যগুদাম সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রচারণা ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।

ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র দেখানো হয়, যেখানে ঐতিহাসিক আন্দোলন, জনগণের ত্যাগ ও সংগ্রামের চিত্র তুলে ধরা হয়।
এ ছাড়া মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

এই প্রদর্শনী দেখতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে তথ্য জানতে সাধারণ মানুষের আগ্রহ লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং নির্বাচন ও গণভোট সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকেও এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে তারা জানান।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা

পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো: জীবন মন্ডল (১৭) নামের এক

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat