কালুখালী টাইমস

পাংশায় ফেসবুকে বিএনপি নেতার বক্তব্যের আংশিক প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : সম্প্রতি রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের একটি বক্তব্যের খণ্ডিত অংশ ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে তিনি বলেছেন, ‘আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি হারুনকে কামিয়াবি করে, আমি কথা দিচ্ছি—সাবু ভাইয়ের আসলে কিছু নাই, তাঁর চলার মতো কিছু নাই, আমি ৫০ লক্ষ টাকা তার নামে ডিপোজিট করে দিবো। সেই টাকা দিয়ে তার চিকিৎসা হবে। আর তিনি যেন চলতে ফিরতে পারে।’ তার এই বক্তব্যটির শুধুমাত্র এই অংশটি এসএন নিউজ২৪ নামের একটি ফেসবুক পেইজে প্রচার করা হয়। সেখানে বিভিন্ন মানুষ নানা রকম মন্তব্য করেছেন।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের থানা মোড়স্থ পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রচারের বিরুদ্ধে

উপজেলা বিএনপির পক্ষ থেকে এক জরুরী সংবাদ সম্মেলন করা হয়।

 

সংবাদ সম্মেলন উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, বেশ কিছুদিন পূর্বে হাবাসপুর ইউনিয়ন বিএনপির একটি প্রোগ্রামে আমি একটি বক্তব্য দিই। সেখানে আমি যে কথাগুলো বলি তার কিছু অংশ একটি কুচক্রী মহল সম্প্রতি ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। মূলত: সেখানে আমি বলেছিলাম আমরা একটা নির্দিষ্ট পরিমাণের টাকা ফান্ডে রাখবো আমাদের দলের পক্ষ থেকে। সেই টাকা দিয়ে আমাদের রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল সক সাবু ভাইয়ের নামে ডিপোজিট করে দিবো। সেখান থেকে তার উন্নত চিকিৎসার করা হবে।

তিনি আরও বলেন, যারা আমার সেই বক্তব্যের খণ্ডিত অংশ ফেসবুকে প্রচার করছেন আমি তাদের প্রতি আহ্বান রাখছি, আপনারা কখনোই এধরণের মিথ্যাচার এবং গুজব ফেসবুকে পোস্ট করবেন না। আর যদি পোস্ট করার দরকার তাহলে পুরো ভিডিও পোস্ট করবেন। যারা একাজ করেছেনে তাদের প্রতি আমি নিন্দা জ্ঞাপন করছি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান, যশাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাসিবুন্নবী সাচ্চু, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. ফজলুল হক টুকু, বিএনপি নেতা মো. করিম মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)