কালুখালী টাইমস

রাজবাড়ীর কালুখালীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মঙ্গলবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাগর শেখ (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে বড় অঙ্কের নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে সাগর শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১০টার দিকে তালুকপাড়া গ্রামে নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি কপালে লাগে, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা তার কাছের বিকাশের নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

প্রাথমিকভাবে স্থানীয়রা আহত সাগর শেখকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় এবং অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।

সাগর শেখের মা জুলেখা বেগম বলেন, “আমার ছেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছে। তার কাছে থাকা ৩ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। তবে টাকা রাখার খালি ব্যাগ ফেলে গেছে।”

সাগর শেখের স্ত্রী চুমকি খাতুন বলেন, “স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। এটা শুধু টাকার জন্য হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, “ঘটনাটি তদন্তাধীন। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও