কালুখালী টাইমস

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত

রাজবাড়ীর সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা–রাজবাড়ী/ফরিদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রিপন সাহা (৩০) নামে এক পেট্রোল পাম্প কর্মচারী নিহত হয়েছেন।

 

বুধবার (১৬ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে। তিনি করিম ফিলিং স্টেশনে তেল সরবরাহকারী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজবাড়ী/ফরিদপুরগামী ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি জিপজাতীয় প্রাইভেট কার করিম ফিলিং স্টেশনে প্রবেশ করে তেল নেয়। তেল নেওয়ার পর চালক টাকা পরিশোধ না করেই দ্রুত গাড়িটি নিয়ে মহাসড়কে উঠে যায়। বিষয়টি বুঝতে পেরে রিপন সাহা গাড়িটির পেছনে দৌড় দেন। একপর্যায়ে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

 

পরে রিপনের সহকর্মী জাকির শেখ তাকে পাম্পে দেখতে না পেয়ে বাইরে বের হয়ে মহাসড়কের পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় রিপনের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। এ সময় পাম্পের ম্যানেজারসহ স্থানীয়রা ঘটনাটি রাজবাড়ী সদর থানা ও হাইওয়ে থানা পুলিশকে অবহিত করেন।

 

এ বিষয়ে আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করা হয়েছে।

 

 

 

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও