কালুখালী টাইমস

জয়ের আনন্দ বিষাদে রূপ নিল: অজ্ঞানপার্টির ডিম খেয়ে সর্বস্ব হারালেন এমপি প্রার্থী

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার আনন্দ নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান। কিন্তু পথিমধ্যেই তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে খুইয়েছেন নগদ টাকা ও মোবাইল ফোন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে মহাসড়কের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

 রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ জানায়, আজিজার রহমান বিকেলে ঢাকা থেকে ‘পিংকী এন্টারপ্রাইজ’-এর একটি বাসে চড়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন। বাসের ভেতরেই অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাঁকে ডিম খাওয়ায়। ডিম খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ও দামী মোবাইল ফোন লুটে নিয়ে তাঁকে রংপুরের মডার্ন মোড়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

 স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “আজিজার রহমানের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় রিটার্নিং কর্মকর্তা সেটি বাতিল করেছিলেন। তিনি ইসিতে আপিল করে প্রার্থিতা ফেরত পান। সেই খুশিতেই তিনি বাড়ি ফিরছিলেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়েছেন এবং তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।”

 প্রাথমিক সুস্থতা লাভের পর আজিজার রহমান জানান, বাসে সহযাত্রী সেজে থাকা কিছু লোক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁকে ডিম খেতে দিয়েছিল। তিনি ভাবতেও পারেননি এর পেছনে এমন ভয়াবহ উদ্দেশ্য লুকিয়ে ছিল।

নির্বাচনী এলাকায় তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে যখন সমর্থকরা উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাঁর পরিবার ও অনুসারীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও