কালুখালী টাইমস

ঢাকার স্বপ্নভঙ্গ, টাইব্রেকারে চ্যাম্পিয়ন রাজবাড়ী

নির্ধারিত সময়ের তুমুল লড়াই শেষে ভাগ্য নির্ধারণ হলো টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ঢাকা জেলা দলকে ৫-৪ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জোনাল ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজবাড়ী জেলা দল।

 রোববার (১৮ জানুয়ারি) রাজবাড়ী জেলা স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে মাঠে নামে দুই শক্তিশালী দল। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে ঢাকা জেলা দল প্রথম গোল আদায় করে এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি স্বাগতিক রাজবাড়ী। দর্শকদের অকুন্ঠ সমর্থনে দ্রুতই পাল্টা আক্রমণে গিয়ে গোল পরিশোধ করে সমতায় ফেরে তারা। ১-১ সমতা আসার পর দুই দলই ব্যবধান বাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল হয়নি।

 ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ালে রাজবাড়ীর কিশোর ফুটবলাররা অসাধারণ দক্ষতা ও স্থিরতা প্রদর্শন করে। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে ঢাকাকে পরাজিত করে উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম।

পুরো ম্যাচে অনবদ্য ফুটবল খেলার স্বীকৃতিস্বরূপ রাজবাড়ী দলের শাহিন ‘ম্যাচসেরা’ খেলোয়াড় নির্বাচিত হন। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কমিটির সদস্য ছাইদ হাসান কানন। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার ওপর গুরুত্বারোপ করেন।

এই জয়ের ফলে রাজবাড়ী জেলা দল টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা আরও শক্ত করল।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও