তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেললেন রাকসু জিএস: উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যানারটি টাঙিয়েছিলেন রাবির আরবি বিভাগের অধ্যাপক ও জেলা জিয়া পরিষদের সভাপতি মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। […]
ঢাকার স্বপ্নভঙ্গ, টাইব্রেকারে চ্যাম্পিয়ন রাজবাড়ী

নির্ধারিত সময়ের তুমুল লড়াই শেষে ভাগ্য নির্ধারণ হলো টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ঢাকা জেলা দলকে ৫-৪ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জোনাল ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজবাড়ী জেলা দল। রোববার (১৮ জানুয়ারি) রাজবাড়ী জেলা স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে মাঠে নামে দুই শক্তিশালী দল। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে ঢাকা জেলা […]
পাংশায় যুবককে মারপিট করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় হাসেম মোল্লা (৩২) নামের এক যুবককে মারপিট করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ওই এলাকার জাহিদ খান নামে এক যুবকের বিরুদ্ধে। রোববার (১৮ জানুয়ারী বেলা ৩টার দিকে উপজেলার চরঝিকরী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসেম মোল্লা ওই এলাকার দিরাজ মোল্লার ছেলে। এ ঘটনায় হাসেম মোল্লা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন আহত হাসেম […]
রাজবাড়ী-২ আসনে কালুখালী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

রাজবাড়ী-২ আসনের অন্তর্ভুক্ত কালুখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচন কার্যক্রম জোরদার করতেই এই কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) কালুখালী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেন রাজবাড়ী-২ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী ও পাংশা উপজেলা বিএনপির সভাপতি […]
পাংশা পৌর তরুণ দলের কমিটি ঘোষণা

এস,কে পাল সমীর : নতুন উদ্যমে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল পাংশা পৌর শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি রিফাত বিন আসাদ ও সাধারণ সম্পাদক তুরান আহসান টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির […]
পেট্রোল পাম্প কর্মী হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রোল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গোয়ালন্দ মোড়ের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিহতের পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার […]