কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে কালুখালী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

রাজবাড়ী-২ আসনের অন্তর্ভুক্ত কালুখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচন কার্যক্রম জোরদার করতেই এই কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) কালুখালী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেন রাজবাড়ী-২ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী ও পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান।

কমিটিতে কে.এম. আইনুল হাবিবকে চেয়ারম্যান, মোঃ শাহজাহান আলী মাষ্টারকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট রকিবুল ইসলাম রুমাকে সমন্বয়ক করে ৫৫ জনের এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, কালুখালী উপজেলায় গঠিত এই কমিটি ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, নির্বাচনী প্রচারণা এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এই কমিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলের নেতারা।

বিএনপি নেতারা জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কালুখালী উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসন থেকে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে বর্তমানে ৭ জন প্রার্থী বৈধ হিসেবে রয়েছেন। তাদের মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় প্রার্থী হারুন-অর-রশিদ শক্ত অবস্থানে রয়েছেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও