কালুখালী টাইমস

পাংশায় যুবককে মারপিট করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় হাসেম মোল্লা (৩২) নামের এক যুবককে মারপিট করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ওই এলাকার জাহিদ খান নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (১৮ জানুয়ারী বেলা ৩টার দিকে উপজেলার চরঝিকরী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসেম মোল্লা ওই এলাকার দিরাজ মোল্লার ছেলে। এ ঘটনায় হাসেম মোল্লা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন আহত হাসেম মোল্লা বলেন, বাড়ির পাশে একটি মেহেগুনি তার ব্যবহৃত বাগানে মোবাইল ফোনে গান শুনছিলেন। এমন সময় স্থানীয় জাহিদ খান এসে আমাকে মারপিট করে আমার মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় জাহিদের সাথে আরও একজন ছিলো আমি তাকে চিনি না। এ বিষয়ে তিনি আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

ভুক্তভোগী জাহিদের বাবা দিরাজ মোল্লা বলেন, আমার ছেলের একটু মাথায় সমস্য আছে। প্রতিদিনের ন্যায় ছেলেকে নিয়ে বাড়ির পাশের জমিতে কাজ করতে যায় ছেলেকে একটি বাগানে বসিয়ে রেখে পাশের জমিতে কাজ করছিলাম। পরে খবর পাই জাহিদসহ আরও একজন আমার ছেলেকে মেরে মোবাইলটি কেরে নিয়ে গেছে। আমি এর বিজার চাই।

অভিযুক্ত জাহিদ খান হাবাসপুর ইউনিয়নের চরঝিকরী ঢালাপাড়া এলাকা শাহাদৎ খানের ছেলে।

এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত জাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি রঙ নম্বরে ফোন দিয়েছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত না । তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও