কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার: এনসিপিকে সমর্থন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে নাটকীয় মোড় নিয়েছে। জোটগত সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই আসনটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মোহাম্মদ হারুন-অর-রশিদ তাঁর আবেদন জমা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ ও পাংশা পৌর আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ দলীয় শীর্ষ নেতারা।

মনোনয়ন প্রত্যাহারের পর হারুন-অর-রশিদ সংবাদমাধ্যমকে জানান, “দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি সরে দাঁড়িয়েছি। কোনো রাজনৈতিক বা প্রতিপক্ষের চাপে নয়, বরং জোটের স্বার্থে সম্পূর্ণ স্বেচ্ছায় এই মনোনয়ন প্রত্যাহার করেছি।”

 দলীয় সূত্র জানায়, ১০ দলীয় জোটের সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আসন সমঝোতা অনুযায়ী রাজবাড়ী-২ আসনটি এনসিপি-কে ছেড়ে দেওয়া হয়েছে। জোটের একক প্রার্থী হিসেবে এখন নির্বাচনী মাঠে লড়বেন এনসিপি মনোনীত প্রার্থী জামিল হিজাজী

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের ভোট ব্যাংক জোটের প্রার্থীর বাক্সে গেলে এই আসনে লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিশেষ করে পাংশা ও বালিয়াকান্দি অঞ্চলে জামায়াতের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে, তা জোট প্রার্থীর জয়ে বড় ভূমিকা রাখতে পারে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও