কালুখালী টাইমস

১০ দলীয় জোটের সমঝোতা মানতে নারাজ তৃণমূল; নিজ কার্যালয়ে অবরুদ্ধ জেলা আমির তোফায়েল আহমদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির তোফায়েল আহমদ খানকে তাঁর নিজের কার্যালয়েই তালাবদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনটি ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবং প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ঠেকাতে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এই নজিরবিহীন ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে সুনামগঞ্জ শহরের হাছননগরে অবস্থিত জামায়াতের জেলা কার্যালয়ে কয়েকশ’ নেতাকর্মী জড়ো হন। তাঁরা জেলা আমির তোফায়েল আহমদকে একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে বাইরে বিক্ষোভ করতে থাকেন। নেতাকর্মীদের দাবি, সুনামগঞ্জ-১ আসনটি জামায়াতের শক্ত ঘাঁটি এবং কোনো অবস্থাতেই এই আসন অন্য কাউকে ছেড়ে দেওয়া হবে না।

জানা গেছে, ১০ দলীয় জোটের কেন্দ্রীয় আসন সমঝোতা অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনটি ‘নেজামে ইসলাম পার্টি’কে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। তবে কেন্দ্রীয় এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতাকর্মীরা। জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ফোনে জানান, “অফিসে আমি নিজেও অবরুদ্ধ হয়ে আছি। তালা খুলে দেওয়ার জন্য আমরা কর্মীদের বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তাঁরা আমাদের কথা শুনতে রাজি নন।”

 বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা আমির তোফায়েল আহমদ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। বাইরে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়ে আসলেও কর্মীদের বাঁধার কারণে প্রার্থী রির্টানিং অফিসারের কার্যালয়ে যেতে পারছেন না। এই পরিস্থিতির কারণে আসনটিতে জোটের সমঝোতা বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিরাপত্তা রক্ষার্থে কার্যালয়ের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে কি না বা কেন্দ্র থেকে কোনো নতুন নির্দেশনা এসেছে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও