Skip to main content

কালুখালী টাইমস

পাংশায় পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিঠু গ্রেফতার

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোঃ মিঠু শেখ (৩৫) কে গ্রেফতার করেছে। বুধবার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে পাংশা থানাধীন সরিষা শেখপাড়ার মেহেদীর বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিঠু শেখ সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামের খোরশেদ শেখের ছেলে।

জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে সন্ত্রাসী মিঠুর হেফাজত থেকে দস্যুতা মামলার ঘটনায় ব্যবহৃত ১টি ২৪ ইঞ্চি লোহার রড, ১টি আনুমানিক ২৫ ইঞ্চি লম্বা হাসুয়া এবং লুণ্ঠিত বিভিন্ন নোটের ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ধৃত মিঠু শেখের বিরুদ্ধে থানায় ২টি অস্ত্র মামলা, ২টি চাঁদাবাজির মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ২টি মাদক মামলা এবং অন্যান্য আরও ৩টিসহ মোট ১০টি মামলা রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর