কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, নির্বাচনে লড়বেন ৮ প্রার্থী

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনি প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের নিজ নিজ প্রতীক প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মী ও প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ পেয়েছেন ধানের শীষ প্রতীক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী জামিল হিজাযী পেয়েছেন শাপলা কলি প্রতীক। স্বতন্ত্র প্রার্থী মো. নাসিরুল হক সাবু পেয়েছেন কলস প্রতীক। গণ অধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ পেয়েছেন ট্রাক প্রতীক। সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল পেয়েছেন ছড়ি প্রতীক। জাতীয় পার্টির প্রার্থী শফিউল আজম খান পেয়েছেন লাঙ্গল প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ আব্দুল মালেক পেয়েছেন হাতপাখা প্রতীক এবং খেলাফত মজলিশের প্রার্থী কাজী মিনহাজুল আলম পেয়েছেন দেয়াল ঘড়ি প্রতীক।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার জানান, রাজবাড়ী-২ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আগামীকাল থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও