কালুখালী টাইমস

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ (শনিবার)। এ উপলক্ষে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আরেকটি দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

এছাড়া সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন। পরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম কোকোর কবর জিয়ারত করবেন।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তাঁর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ৩ সেপ্টেম্বর ভোরে তিনি তাঁর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনানিবাসের বাসা থেকে গ্রেপ্তার হন। পরে ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান এবং চিকিৎসা শেষে মালয়েশিয়ায় চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

আরাফাত রহমান কোকো স্ত্রী শর্মিলা রহমান ও দুই কন্যা—জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

Bonus RPK Wikipedia, wolna encyklopedia

W Casinoble oceniamy zarówno różnorodność, jak i jakość gier. Wartościowe bonusy dla graczy to coś więcej niż tylko liczby. Choć na pierwszy rzut oka atrakcyjny

আর্জেন্টিনার লেগেছিল ৯০ মিনিট, ব্রাজিল ৩ গোল দিল ৪৫ মিনিটেই

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশা নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। তবে সেই ধাক্কা দ্রুত কাটিয়ে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে পাঁচবারের