কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর পক্ষে গণসংযোগে কন্যা ফারজানা হক অনি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু। তিনি কলস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী কালুখালী উপজেলার রতনদিয়া, মদাপুর ও গান্দিমারা বাজার এলাকায় কলস প্রতীকের পক্ষে গণসংযোগ করেন নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা হক অনি।

 

গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের কাছে তাঁর বাবার জন্য দোয়া কামনা করেন এবং কলস প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মুরাদ, রাফিজুল ইসলাম ডালু, পাংশা উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহসহ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা।

 

গণসংযোগের সময় ফারজানা হক অনি বলেন, “আমরা যেখানেই যাচ্ছি, মানুষের মুখে বাবার প্রশংসা শুনছি। অনেকেই বলছেন—‘তোমার বাবা একজন ভালো মানুষ’। বাবার নাম শুনলেই মানুষ আগ্রহভরে এগিয়ে আসছেন।”

 

তিনি আরও বলেন, “এই ভালোবাসা ও সাড়া দেখে আমরা ইনশাআল্লাহ আশাবাদী। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির জনগণ কলস প্রতীকে ভোট দিয়ে পুনরায় আমার বাবা নাসিরুল হক সাবুকে নির্বাচিত করবেন।”

 

শেষে তিনি সকলের দোয়া কামনা করেন এবং কলস প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

 

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)