কালুখালী টাইমস

রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে রাজবাড়ী-২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর নির্বাচনী প্রচারণায় একাধিকবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে ২৮ তারিখ একটি লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর কন্যা ফারজানা হক অনি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে ‘কলস’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চলাকালে ধানের শীষের সক্রিয় কর্মী ও স্থানীয় ইউপি সদস্য তোতা মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম ওরফে আরিফ জোরপূর্বক প্রচার মাইকের মেমোরি কার্ড কেড়ে নেন। এতে প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে পুনরায় প্রচারণার চেষ্টা করলে ভ্যানচালক নাসিরকে হত্যার হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৭ জানুয়ারি বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে পাংশা উপজেলার ভট্টাচার্যপাড়া এলাকায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থক পরিচয়ে আশরাফুল ইসলাম ওরফে আরিফ এবং মকবুল খাঁর ছেলে মিল্টনসহ কয়েকজন ব্যক্তি আবারও জোরপূর্বক প্রচার মাইকের মেমোরি কার্ড কেড়ে নিয়ে প্রচারণা বন্ধ করে দেন। এ সময় পুনরায় প্রচার চালানো হলে ভ্যানচালক নাসিরকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তাকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য ভয়ভীতি দেখানো হয়।

এ ধরনের ধারাবাহিক ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়, এসব কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে।

এ বিষয়ে অভিযোগকারী ফারজানা হক অনি বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া একটি গুরুতর অপরাধ, যা শুধু একজন প্রার্থীর নয়, সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকারকেও ক্ষুণ্ন করে। তিনি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগপত্রে প্রার্থী ও তাঁর সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page