কালুখালী টাইমস

রাজবাড়ীর পাংশায় জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরদুর্লভদিয়া গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত আব্দুল কাদের মণ্ডলের ছেলে মাহাবুব মণ্ডলের বিরুদ্ধে।

 

জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাহাবুব মণ্ডল তার বাড়ির প্রাচীর ভেঙে নাদের মণ্ডলের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় জমির মালিক নাদের মণ্ডল বাধা দিলে মাহাবুব মণ্ডল, তার মা শিউলি আক্তার এবং বোন কেয়া খাতুন নাদের মণ্ডলের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলায় নাদের মণ্ডল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

 

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাহাবুব মণ্ডল বলেন, আমাদের প্রাচীর আমরাই ভাঙছিলাম ওরাই হামলা চালায়। এতে আমি ও আমার মা আহত হয়েছি।

 

মাহাবুব মণ্ডল বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে।

 

এ ঘটনায় এখন পর্যন্ত দুই পক্ষের কেউই আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। তবে দ্রুতই আইনের সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তারা।

 

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)