কালুখালী টাইমস

রাজবাড়ীতে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় মৌসুমী আক্তার বৃষ্টি (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাংশা পৌরসভাধীন সর্দার বাস স্ট্যান্ড এলাকায় আমেরিকা প্রবাসী আব্দুল মমিন মণ্ডলের তিনতলা বাড়ির ভাড়াবাসা থেকে পাংশা মডেল থানা পুলিশের এসআই ওবাইদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় বৃষ্টির মরদেহ উদ্ধার করে।

 

বৃষ্টি উপজেলার মৃগী বিশ্বাস বাড়ি এলাকার মোসলেম উদ্দিন বিশ্বাস এর মেয়ে এবং সৌদি প্রবাসী ও যশোর জেলার ঝিকরগাছা থানার বাইসা এলাকার বাসিন্দা মোঃ আশানুর রহমানের স্ত্রী।

 

জানা যায়, দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর মধ্যে চলমান কলহ বৃষ্টিকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। এ কারণে ঘটনাস্থলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, “খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

 

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)