কালুখালী টাইমস

ভোটের অধিকার ফেরাতে সকলকে ভোট কেন্দ্রে যেতে হবে—হারুন-অর-রশিদ

 

এস, কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা, হোসেনডাঙ্গা, কলিমহর বাজার ও গোপালপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ।

 

পথসভায় বক্তব্যে মো. হারুন অর-রশিদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ভোট না দেওয়ার সংস্কৃতির কারণে ভোটারদের মধ্যে ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ কমে গেছে। ভোটকেন্দ্রে না গেলেও ভোট হয়ে যেত—এমন ধারণা তৈরি হয়েছে। এমনকি মৃত ব্যক্তির নামেও ভোট দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে ভোটাররা মনে করে ভোটের দিন কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যাবে।

 

এই অবস্থা চলতে থাকলে এবং আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেওয়া হলে, গত ১৭ বছরে যে অন্ধকারে ছিলাম, তার চেয়েও বেশি অন্ধকারে আমাদের থাকতে হবে। তাই ভোটের অধিকার আদায়ের জন্য সবাইকে অবশ্যই ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। এদিন কোনো হেলাফেলা করা যাবে না।

 

বিএনপি ক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষ রাতে ঘরের দরজা খোলা রেখে নির্ভয়ে ঘুমাতে পারবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া হবে।

 

অন্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ধানের শীষের পক্ষে যারা কাজ করবে, তারাই দলের নেতা হিসেবে বিবেচিত হবে। প্রকাশ্যে ও গোপনে যারা ধানের শীষের বিপক্ষে কাজ করবে, তাদের সাথেও বোঝাপড়া হবে।

 

এসব পথসভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কলিমহর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বিধান কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ-উল ইসলাম মিষ্টি, কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, পাংশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর ও

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)