Skip to main content

কালুখালী টাইমস

আমার স্বামী বিগত ১৭ বছর আপনাদের পাশে থেকে রাজনীতি করেছেন : সেলিনা ইয়াসমিন

এস, কে পাল সমীর : আমার স্বামী দীর্ঘ ১৭ বছর ধরে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য রাজনীতি করেছেন। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলেন। তিনি সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করেন। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন।

 

“ধানের শীষ” বিজয়ী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হবে এবং প্রতিটি ঘরে সেই সেবা পৌঁছে যাবে। আমার স্বামী নির্বাচিত হলে হয়তো মা-বোনেরা সরাসরি তার কাছে যেতে পারবেন না, তখন আপনারা আমার কাছে আসবেন। তার স্ত্রী হিসেবে আমি আপনাদের সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করবো।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুড়াপাড়া এলাকায় নারীদের নিয়ে আয়োজিত বিএনপি প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদের সহধর্মিণী সেলিনা ইয়াসমিন।

 

 

পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের কন্যা চামেলী আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন মৌসুমী আক্তার সুমি, সেলিনা খাতুন ও নাইমা আক্তার।

 

 

এ সময় এলাকার তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর