
নির্বাচন মানেই খরচ, সেই নির্বাচনী খরচ মেটাতে আর্থিক সংকটে পড়ে সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন রাজবাড়ী-২ সংসদীয় আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল। তিনি ছড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
শনিবার দুপুর ১২টার দিকে প্রার্থী আব্দুল মালেক মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে সোমবার (২ ফেব্রুয়ারী) তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকার নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সাহায্য চেয়ে প্রাধন উপদেষ্টা বরাবার আবেদন করেন।
আব্দুল মালেক মন্ডল বলেন, আমি কালুখালীর সূর্য্যদিয়া দাখিল মাদরাসার সুপার পদে কর্মরত আছি। আমি একজন শিক্ষক। ২০০৮ সাল থেকে বর্তমান পর্যন্ত আমার ১৮ বছরের শিক্ষক বেতনের একটি অংশের প্রায় ১৮ লক্ষ টাকা বকেয়া পড়ে আছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রাজবাড়ী-২ আসন থেকে ছড়ি প্রতীক নিয়ে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছি। কিন্তু আর্থিক সংকটের কারণে পোস্টার, ব্যানার, ফেস্টুন করতে পারি নাই এবং প্রচার প্রচারনাও ঠিক ভাবে করতে পারছি না। যার কারণে শিক্ষক বেতনের বকেয়া টাকা ফেরত পেতে অথবা নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি। সহযোগিতা পেলে সঠিক ভাবে নির্বাচনী কার্যক্রমে ব্যায় করে দেশ ও জাতির কল্যানে অবদান রাখবো এবং ভোটার ভাই-বোনসহ সবার কাছে আর্থিক সহযোগিতার আশা করছি। সেই সাথে বিশ্বাস করি জনগনের ভোটে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।
এদিকে আবেদনে তিনি উল্লেখ করেছেন, ২০০৮ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি ১৮ বছর বেতন বৈষম্যের শিকার হয়ে প্রায় ১৮ লক্ষ টাকার শিক্ষক বেতন পান নাই। ফলে তার সংসার অচল হয়ে ছেলে-মেয়ের লেখাপাড়া বন্ধ হয়ে আছে। তাই মনের কষ্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কোনমতে ধার কর্জ করে জামানতের টাকা জমা দিলেও এখন অর্থের অভাবে সকল প্রকার নির্বাচনী কার্যক্রম অচল হয়ে আছে এবং অনটনের কারনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। তাকে আর্থিকভাবে
সহযোগিতা করা হলে সঠিকভাবে নির্বাচনী প্রচারনা করে তার জয় সুনিশ্চিত করতে পারেন।





