Skip to main content

কালুখালী টাইমস

চাঁদাবাজি-দুর্নীতি মুক্ত রাজবাড়ী গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে জামিল হিজাযী

রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামিল হিজাযী শাপলা কলি প্রতীকের গণসংযোগ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাংশা পৌরসভার বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে শাপলা কলি প্রতীকে ভোট চেয়েছেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাংশা পৌর কমিটির নায়েবে আমীর মঞ্জুর রহমান মিয়া, ১১ দলীয় ঐক্যজোটের প্রধান নির্বাচন পরিচালক মোঃ পলাশ খান আব্দুল্লাহ সহ ১১দলীয় জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জমি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনমত জাগানোর বিষয়ে জামিল হিজাযী বলেন, “আমাদের লক্ষ্য হবে পাংশাকে একটি স্বচ্ছ ও ন্যায়সংগত এলাকায় পরিণত করা। চাঁদাবাজি ও দুর্নীতি যেন মানুষের জীবনকে প্রভাবিত করতে না পারে, সেজন্য প্রয়োজন সচেতন নাগরিক এবং সঠিক নেতৃত্ব। আমি নির্বাচিত হলে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

১১ দলীয় জোটের এক নেতার বক্তব্যে উল্লেখ করা হয়, “জনগণের মৌলিক অধিকার রক্ষা ও সুশাসন নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু ভোট নয়, জনগণকে ন্যায়ের পক্ষে সচেতন করাই আমাদের প্রধান দায়িত্ব।”

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর