Skip to main content

কালুখালী টাইমস

কালুখালীতে জাহিদ শেখের নির্বাচনী গণসংযোগ: ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী–২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদ শেখ কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ শেখ বলেন, নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি মহল বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব হুমকিতে তিনি বিচলিত নন। তিনি আরও বলেন, “সাধারণ মানুষের মধ্যে ট্রাক প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। আশা করছি, আগামী ১২ তারিখ রাজবাড়ী–২ আসনের ভোটাররা ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।”

এ সময় তাঁর সঙ্গে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মো. আবু জাহিদ শেখ, রায়হান, মো. সবুজ ও প্রান্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর