কালুখালী টাইমস

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের ঢল

রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের রেলওয়ে মাঠে আয়োজিত এ সমাবেশে দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা আমীর অ্যাডভোকেট নুরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর মাওলানা সাইয়েদ আহমেদ, ভারপ্রাপ্ত সদর উপজেলা আমীর অধ্যাপক হেলাল উদ্দিন, জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামান, পৌর আমীর ডা. হাফিজুর রহমানসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের নেতৃত্ব পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সংসদে জামায়াতে ইসলামীর বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও প্রচেষ্টা অব্যাহত থাকবে। গণমানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)