কালুখালী টাইমস

পদ্মা নদীতে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া রেজাউল শিকদার (৩৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের সেলিমপুর চর এলাকা থেকে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত রেজাউল শিকদার গোয়ালন্দ উপজেলার বাহির দৌলতদিয়া শাহাদৎ মেম্বারপাড়ার বাসিন্দা মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। পরিবারের সদস্যরা সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই মোস্তফা শিকদার জানান, ফরিদপুর নর্থচ্যানেল এলাকার এক স্থানীয় ব্যক্তি তাঁকে ফোন করে লাশ ভেসে ওঠার খবর দেন। পরে স্বজনেরা ফরিদপুরের সি অ্যান্ড বি ঘাট নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে লাশ শনাক্ত করেন। লাশের পরনে থাকা নীল জিনস প্যান্ট, নীল শার্ট এবং পকেটে থাকা কাগজপত্র দেখে রেজাউল শিকদারের পরিচয় নিশ্চিত করা হয়।

ফরিদপুর সি অ্যান্ড বি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ জানান, কয়েক দিন পানিতে থাকার কারণে লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, গত মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে একটি ফেরির পন্টুনে জুয়াড়ি চক্রের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে রেজাউল শিকদার পদ্মা নদীতে লাফ দেন। তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাঁকে নদীতে ফেলে দিয়েছে।

নিহতের বড় ভাই হারুন শিকদার ও রবিউল শিকদার জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয় একটি পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের দ্বন্দ্ব চলছিল। তাঁদের ধারণা, ওই বিরোধের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে রেজাউলকে নদীতে ফেলে হত্যা করা হয়েছে।

নিখোঁজের পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালালেও রেজাউল শিকদারের সন্ধান পাওয়া যায়নি।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা