কালুখালী টাইমস

গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়া এলাকার বাসিন্দা। নিহত সেতু গোয়ালন্দ বাজারের ‘সেতু জুয়েলার্স’-এর মালিক কমল বিশ্বাসের ছেলে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সাবেক পৌর মেয়র নজরুল মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে সেতু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের শ্বশুর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত কুমার পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় এক বছর আগে সেতু আমার মেয়েকে বিয়ে করে। আজ মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গোয়ালন্দ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা