কালুখালী টাইমস

পাবনায় এনসিপির কেন্দ্রীয় যুব নেতা মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর এবং দলটির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মুহাম্মাদ আসাদুল্লাহ একটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। কামালপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করার পর থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 গ্রেপ্তার আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা গ্রেপ্তারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “শুক্রবার গভীর রাতে হঠাৎ পুলিশ বাসায় এসে তাঁকে তুলে নিয়ে যায়। এটি মূলত একটি পারিবারিক ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলা। তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই সময়ে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি অবিলম্বে আসাদুল্লাহর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মুহাম্মাদ আসাদুল্লাহ পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সংগঠনটির প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এ ছাড়া পাবনা-২ আসনে ‘জুলাই সনদ’ ও গণভোটের পক্ষে প্রচারণা চালাতে তিনি এনসিপির ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।

 নির্বাচন পরবর্তী সময়ে এনসিপির একজন কেন্দ্রীয় নেতাকে পুরাতন মামলায় গ্রেপ্তারের ঘটনায় পাবনা জেলা এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলটির পক্ষ থেকে এই গ্রেপ্তারকে ‘ষড়যন্ত্রমূলক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও