কালুখালী টাইমস

রাজবাড়ী আওয়ামী লীগ কার্যালয়ে টাঙানো হলো শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। একই সঙ্গে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও ঝুলতে দেখা গেছে। ব্যানারে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবিও রয়েছে।

ধারণা করা হচ্ছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরের কোনো এক সময়ে এসব ছবি ও ব্যানার টাঙানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে মাস্ক পরা কয়েকজন তরুণকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি হাতে দেখা গেছে। তবে কার্যালয়ের ভেতরে সরেজমিনে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি দেখা যায়নি। সেখানে সজীব ওয়াজেদ জয়–এর ছবিসহ নির্বাচনসংক্রান্ত কয়েকটি পোস্টার সাঁটানো রয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দাবি করেন, তাঁর নেতৃত্বে কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি পুনঃস্থাপন এবং ব্যানার টাঙানো হয়েছে। পোস্টে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টাঙানোর ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের দেয়ালে একটি ব্যানার ঝুলছে এবং ভবনের পাশে জাতীয় পতাকা উড়ছে। কার্যালয় চত্বরে কয়েকজন স্থানীয় ব্যক্তিকেও অবস্থান করতে দেখা গেছে।
ব্যানারে উল্লেখ করা হয়, “৫ আগস্ট ২০২৪ সালের পর রাজবাড়ীতে প্রথম ‘জয় বাংলা’ স্লোগান দেয় জেলা যুবলীগ। আজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে পার্টি অফিস উদ্বোধন করা হলো।”

দীর্ঘদিন কার্যালয় বন্ধ থাকার পর এ ধরনের কার্যক্রম ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন এবং নতুন করে ব্যানার ও ছবি টাঙানোর বিষয়টি তারা জেনেছেন। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও