কালুখালী টাইমস

পাংশায় প্রতারণা মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানায় দায়েরকৃত প্রতারণা মামলার একজন আসামী ও জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

থানা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এক ভুক্তভোগী প্রতারণার শিকার হয়ে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করে অজ্ঞাতনামা ব্যক্তির বিভিন্ন নম্বরে মোট ৩ লক্ষ টাকা পাঠান। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৯ ফেব্রুয়ারি পাংশা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩)।

 

এ ঘটনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি বালিয়াকান্দি উপজেলার বেরুলি গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেন।

এছাড়া একই দিন জিআর ওয়ারেন্টভুক্ত আসামী পাংশা পৌর এলাকার দক্ষিণ নারায়নপুর গ্রামের মো. আবু সিদ্দিকের ছেলে মোঃ জয়নাল মন্ডল (৪০) ও মাগুড়াডাঙ্গী গ্রামের মৃত হাবু কুন্ডুর ছেলে সিতাঙ্গ কুমার কুন্ডু (৩৭) কে গ্রেফতার করা হয়।

 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও