কালুখালী টাইমস

রাজবাড়ীর কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটছে, যোগদান ৮ জনের

৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) থেকে সুপারিশপ্রাপ্ত ৮ জন চিকিৎসক কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন যোগদানকারীদের মধ্যে পাঁচজন মেডিকেল অফিসার, দুজন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং একজন ডেন্টাল সার্জন রয়েছেন। তাঁদের যোগদানের ফলে বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নতুন যোগদানকারী চিকিৎসকেরা হলেন- ডা. সিলমা শারিকা শশী, ডা. মুহাম্মদ সাইফুল্লাহ খান, ডা. নিশাত আনজুম নওরীন, ডা. মিঠুন খান, ডা. মাহজাবীন হক মীম, ডা. মো. মিরাজুল ইসলাম, ডা. নিশাত তাসনিম পিউলী ও ডা. কেয়া বালা।

বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফসহ মোট ৫১ জন স্বাস্থ্যকর্মী কর্মরত আছেন। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবার মান ও পরিধি আরও বাড়বে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, “একসঙ্গে এতজন চিকিৎসকের যোগদান স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অত্যন্ত ইতিবাচক। এতে সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে। আমরা চাই, উপজেলার প্রতিটি মানুষ যেন এখানে এসে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান।”

স্থানীয় বাসিন্দারাও আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন চিকিৎসকদের যোগদানের মাধ্যমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা আরও স্বস্তিতে স্বাস্থ্যসেবা পাবেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও