কালুখালী টাইমস

খুলনা-বরিশাল-রাজশাহীকে আ. লীগ বিদেশের মতো করে ফেলেছে: রুমিন ফারহানা

খুলনা, বরিশাল ও রাজশাহী শহরের অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি জ্যেষ্ঠ সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় একটি জনপ্রিয় টকশোতে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন যে, আওয়ামী লীগ এই শহরগুলোকে বিদেশের মতো উন্নত করে গড়ে তুলেছে।

আলোচনা চলাকালে রুমিন ফারহানা তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “আমি তো খুলনায় গিয়েছি, কয়েকবার বরিশাল ও রাজশাহীতে গিয়েছি। আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে আওয়ামী লীগ। দেখার মতো।” তিনি আরও যোগ করেন, এই শহরগুলোর চাকচিক্য ও উন্নয়ন দেখার পর যখন তিনি নিজের নির্বাচনী এলাকার দরিদ্র মানুষের কাছে ফিরে আসেন, তখন সাধারণ মানুষের জীবনমান দেখে তাঁর কষ্ট হয়।

 সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই জয় তাঁকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। উল্লেখ্য, এর আগে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নির্বাচনের আগে গত ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত থাকলেও, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। বহিষ্কৃত হওয়ার পরও বিশাল ব্যবধানে জয়লাভ করে তিনি নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন।

রুমিন ফারহানার মতো একজন তুখোড় বক্তা ও আইনি বিশেষজ্ঞের এই ‘উন্নয়নমুখী’ মন্তব্য রাজনৈতিক মহলে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ আমলের উন্নয়নের প্রশংসা করায় রাজনৈতিক বিশ্লেষকরা তাঁর ভবিষ্যৎ অবস্থান ও সংসদের ভূমিকা নিয়ে নানা সমীকরণ মেলাচ্ছেন।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা