রাজবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্ব: ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোতালেব মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আনিস মণ্ডলের বিরুদ্ধে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কালীকাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাড়াবেলগাছী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনিস মণ্ডল কালীকাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং পাড়াবেলগাছী […]
আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়া এলাকার ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানার সামনে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন এবং ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া থানা […]
রাজবাড়ীর পাংশায় তালা ভেঙে মুদি দোকানে চুরি

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে তালা ভেঙে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় উপজেলার কলিমহর ইউনিয়ন এর গোপালপুর বাজারে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কলিমহর ইউপির লাহেরী রঘুনাথপুর গ্রামের সানাই খাঁর ছেলে মো. আলামিন জানান, তার দোকানের শাটারের তালা ভেঙে […]
কক্সবাজারে দুর্ঘটনার কবলে মেসুত ওজিলের গাড়িবহর: অক্ষত আছেন তারকা ফুটবলার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের রাষ্ট্রপতির পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়িবহর। তবে এই ঘটনায় মেসুত ওজিলসহ প্রতিনিধিদলের সদস্যরা পুরোপুরি সুরক্ষিত ও অক্ষত আছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা […]
রঙের ছোঁয়ায় প্রস্তুত শহীদ মিনার: গ্রাফিতি সংরক্ষণ ও আলপনায় নতুনত্বের ছোঁয়া

৫২-এর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। ২১শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখন উৎসবমুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে দেখা গেছে, রঙের তুলিতে শহীদ মিনার প্রাঙ্গণকে রাঙিয়ে তুলছেন চারুকলার শিক্ষার্থীরা। শহীদ মিনার প্রাঙ্গণে এবার মোট ৯টি আলপনা আঁকা হচ্ছে। […]
ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল-নাসরের ব্রাজিলীয় অধিনায়ক ক্যাথলিন সৌজা

ফুটবল মাঠের নৈপুণ্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এক বড় সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন ব্রাজিলীয় তারকা ফুটবলার ক্যাথলিন সৌজা। সৌদি আরবের ক্লাব আল-নাসরের নারী দলের এই অধিনায়ক আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তনের পর তিনি ইতোমধ্যেই পবিত্র মক্কায় ওমরাহ পালন সম্পন্ন করেছেন। ক্যাথলিনের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি […]
পাংশায় ব্যানার টাঙিয়ে আওয়ামীলীগের অফিস উদ্বোধন ঘোষণা

সম্প্রতি সারাদেশে বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করে আওয়ামীলীগের অফিস উদ্বোধন ঘোষণা শুরু হয়েছে। এবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে অফিস উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে পাংশা পৌর শহরের টেম্পুস্ট্যান্ড এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ব্যানারটি দেখতে পান স্থানীয়রা। তবে ব্যানারটি কে […]
সোনাপুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, জিলাল বিশ্বাস, শোভন বিশ্বাস, আব্দুর রহিম, জিন্নাহ ও সেলিম। বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটের খাজনা আদায়ের টাকা আব্দুর রহিম শোভনের নিকট চাইলে […]
খুলনা-বরিশাল-রাজশাহীকে আ. লীগ বিদেশের মতো করে ফেলেছে: রুমিন ফারহানা

খুলনা, বরিশাল ও রাজশাহী শহরের অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি জ্যেষ্ঠ সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় একটি জনপ্রিয় টকশোতে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন যে, আওয়ামী লীগ এই শহরগুলোকে বিদেশের মতো উন্নত করে গড়ে তুলেছে। আলোচনা চলাকালে রুমিন ফারহানা তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, […]