কালুখালী টাইমস

রাজবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্ব: ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোতালেব মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আনিস মণ্ডলের বিরুদ্ধে।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কালীকাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাড়াবেলগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত আনিস মণ্ডল কালীকাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং পাড়াবেলগাছী গ্রামের মৃত জলিল মণ্ডলের ছেলে। আহত মোতালেব মণ্ডল একই গ্রামের মৃত ওয়াহেদ মণ্ডলের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে। অভিযোগ রয়েছে, সালিশের সিদ্ধান্ত অনুযায়ী মোতালেব মণ্ডল ঘর নির্মাণকাজ শুরু করলে শুক্রবার সকালে আনিস মণ্ডল কাজে বাধা দেন। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে ধারালো অস্ত্র দিয়ে মোতালেব মণ্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এতে তার পেটের ডান ও বাম পাশে এবং বাম পায়ের কোমরের নিচে গুরুতর আঘাত লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

আহতের ছেলে মতিন মণ্ডল অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে তার বাবার ওপর হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, অতীতেও জমি দখল নিয়ে তাদের হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

 

এ ঘটনায় মতিন মণ্ডল কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আনিস মণ্ডল ছাড়াও তার ছেলে সিজান মণ্ডল (২১) ও উত্তর কালুখালীর রতনদিয়া ইউনিয়নের আল-আমিন সরদার (২৩)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনজন মিলে হামলায় অংশ নেন এবং হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি ব্যবহার করেন।

 

তবে অভিযোগ অস্বীকার করে আনিস মণ্ডল বলেন, হামলার ঘটনা সাজানো। বরং তার জমি দখল করে ঘর নির্মাণ করা হচ্ছিল বলে তিনি বাধা দেন। এতে উল্টো তাকে মারধর করা হয় এবং প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে সরে যান। কে বা কারা ছুরিকাঘাত করেছে, তা তার জানা নেই বলেও দাবি করেন তিনি।

 

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা