কালুখালী টাইমস

সোনাপুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, জিলাল বিশ্বাস, শোভন বিশ্বাস, আব্দুর রহিম, জিন্নাহ ও সেলিম। বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটের খাজনা আদায়ের টাকা আব্দুর রহিম শোভনের নিকট চাইলে কথা কাটাকাটি হয়। এরপর সোনাপুর পশ্চিম পাড়ার আব্দুর রহিম গ্রুপের সঙ্গে একই গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে জিলাল বিশ্বাস এবং গফুর বিশ্বাসের ছেলে শোভন বিশ্বাস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। জিলাল বিশ্বাসের নেতৃত্বে আব্দুর রহিম ও তার চাচা জিন্নাহ, সেলিমসহ অন্যান্য লোকজনের উপর হামলা করা হয়। হামলায় রহিম, জিন্নাহ, সেলিম আহত হন। পরে রহিম গ্রুপের লোকজন জিলাল বিশ্বাস ও তার ভাতিজা শোভনের উপর হামলা চালায়। এতে জিলাল বিশ্বাস ও শোভন বিশ্বাসসহ কয়েকজন জখম হন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বালিয়াকান্দি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও