কালুখালী টাইমস

আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়া এলাকার ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানার সামনে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন এবং ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া থানা তাঁতি দলের সহসভাপতি বকুল ভুঁইয়া এবং ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনির সমর্থকদের মধ্যে ওই কারখানার ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রাজনৈতিক পটপরিবর্তনের আগে এই ব্যবসার নিয়ন্ত্রণে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা কবির হোসেন সরকার। ক্ষমতার পরিবর্তনের পর ছাত্রদল নেতা রনি এর নিয়ন্ত্রণ নেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বকুল ভুঁইয়ার পক্ষের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।

ভুক্তভোগী ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনি অভিযোগ করেন, কারখানার সঙ্গে তাঁর বৈধ চুক্তি থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বকুল ভুঁইয়ার লোকজন তাঁকে ঝুট উত্তোলনে বাধা দিচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে আলোচনার জন্য তিনি কারখানায় গেলে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় অন্তত ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় এবং ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

 অভিযোগের বিষয়ে জানতে আশুলিয়া থানা তাঁতি দলের সহসভাপতি বকুল ভুঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি; তবে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা