কালুখালী টাইমস

কক্সবাজারে দুর্ঘটনার কবলে মেসুত ওজিলের গাড়িবহর: অক্ষত আছেন তারকা ফুটবলার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের রাষ্ট্রপতির পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়িবহর। তবে এই ঘটনায় মেসুত ওজিলসহ প্রতিনিধিদলের সদস্যরা পুরোপুরি সুরক্ষিত ও অক্ষত আছেন।

 বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্প থেকে ফেরার পথে ওজিলের গাড়ি বহরের সামনে থাকা পুলিশ প্রটোকলের গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক গুরুতর আহত হন। আহত চালককে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 এর আগে দুপুরে তুরস্কের ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলসহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান মেসুত ওজিল। সেখানে তিনি ক্যাম্পের বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে রোহিঙ্গা কিশোরদের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন ওজিল এবং সন্ধ্যায় তাঁদের সঙ্গে ইফতার করেন। ওজিলকে কাছে পেয়ে রোহিঙ্গা শিবিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা পুরোপুরি সুস্থ আছেন। তাঁদের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে রাত ৮টা ২ মিনিটে একটি ফ্লাইটে তাঁরা ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেছেন।”

বিশ্বখ্যাত এই ফুটবলারের রোহিঙ্গা ক্যাম্প সফর আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা