কালুখালী টাইমস

রাজবাড়ীতে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’র উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

 

সংগঠন সূত্রে জানা যায়, রমজানে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি পরিবারের জন্য বিতরণ করা প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। এছাড়া রমজানে আমল ও ইবাদতে সহায়তার লক্ষ্যে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই উপহার হিসেবে দেওয়া হয়।

 

ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, পবিত্র রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। চলতি বছর দেশের ৬৪ জেলার ৬২৭টি স্থানে ৩৩ হাজার ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রায় ২৩৩ মেট্রিক টন খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে।

 

তারা আরও জানান, প্রতিটি পরিবার প্রায় এক হাজার টাকা সমমূল্যের ইফতার সামগ্রী পেয়েছে। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

 

ইফতার সামগ্রী পেয়ে এক উপকারভোগী বলেন, “রমজান মাসে সংসারের খরচ অনেক বেড়ে যায়। এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।” আরেকজন বলেন, “বাড়িতে এসে ইফতার সামগ্রী দিয়ে যাওয়ায় আমরা খুবই আনন্দিত। এতে আমাদের পরিবার কিছুটা স্বস্তি পেল।”

 

স্থানীয়রা জানান, রমজানের শুরুতেই এ ধরনের সহায়তা দরিদ্র পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলেও তারা মত প্রকাশ করেন।

 

 

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর