কালুখালী টাইমস

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা আলাউদ্দিন

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশের ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর পাটোয়ারী শনিবার দুপুরে মৃত্যুবরণ করেন। বাবাকে শেষবারের মতো দেখা ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলের আবেদন করা হয়।

আবেদনটি বিবেচনা করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পরে জেলা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আলাউদ্দিন জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, “পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আলাউদ্দিনকে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের জন্য জানাজায় অংশ নিতে দেওয়া হয়। জানাজা শেষে নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর নিমতলা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে জার্মানিতে তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করা হয়। বর্তমানে তিনি ওই মামলায় রাজবাড়ী জেলা কারাগারে বন্দি রয়েছেন।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা