কালুখালী টাইমস

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭)কে হত্যা মামলার প্রধান আসামি রাতুল (২৮)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-৪-এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে রাতুলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনের সড়কে রাতুল ও তার সহযোগীরা স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (মামলা নং-১৯, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি) রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১০, ঢাকার কাছে একটি অভিযানপত্র প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে র‍্যাব-১০ ও র‍্যাব-৪-এর যৌথ অভিযানে আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকা থেকে রাতুলকে গ্রেফতার করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর মাইছাঘাটা গ্রামের রাজু হোসেনের ছেলে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চাঞ্চল্যকর ঘটনায় দ্রুত আসামি শনাক্ত ও গ্রেফতারের মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে বলেও জানানো হয়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা