কালুখালী টাইমস

পাংশায় বিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী ও বিপি দিবস-২০২৬ পালিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার আয়োজনে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, ইউনিট লিডার ও কাব সদস্যরা অংশগ্রহণ করেন। র‍্যালীর পূর্বে স্কাউট পতাকা উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল, উপজেলা একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল, বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদত আলী, উপজেলা স্কাউটস্-এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) মো. ফিরোজ হোসেন, উপজেলা স্কাউট লিডার মো. শরিফুল ইসলাম মিন্টু, রাজবাড়ী জেলা কাব লিডার মো. সাইফুল ইসলাম, উপজেলা কাব লিডার অগ্রদূত চক্রবর্ত্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দ।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা