কালুখালী টাইমস

প্রকল্পের স্বচ্ছতা ও মান নিশ্চিতে কালুখালী ইউএনও’র তদারকি অব্যাহত

বোরহান উদ্দিন, কালুখালী, রাজবাড়ী :

রাজবাড়ীর কালুখালী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত সরেজমিনে গিয়ে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন।

২৩ ফেব্রুয়ারি ( সোমবার ) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি রতনদিয়া ও মাজবাড়ী ইউনিয়নে টিআর, কাবিখা, কাবিটা ও জিআর প্রকল্পের আওতায় নির্মিত সড়কগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের মান, নকশা অনুযায়ী বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের সুবিধা সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় দেখা যায়, কিছু এস্টিমেটের মিল নেই। ইউএনও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক রাস্তার কাজ পুনরায় সঠিকভাবে করার নির্দেশ দেন। তিনি বলেন, “সরকারি অর্থের প্রতিটি টাকায় জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে, আর মানহীন কাজ বরদাস্ত করা হবে না।”

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শনে উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের এই কঠোর নজরদারিকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও সরকারি কাজগুলোতে এমন নিয়মিত পরিদর্শক ও তদারকি অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এই কঠোর নজরদারিকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও সরকারি কাজগুলোতে এমন নিয়মিত পরিদর্শক ও তদারকি অব্যাহত থাকলে কাজের মান স্বচ্ছ থাকবে কাজও মানসম্মত হবে ।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)