কালুখালী টাইমস

রাজবাড়ীর পাংশায় প্রেমিকাকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক, বিয়ে না করায় প্রেমিকার বিষপান

রাজবাড়ীর পাংশা উপজেলার এক তরুণীকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে শান্ত (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষপান করেন ভুক্তভোগী তরুণী।

অভিযুক্ত শান্ত উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মো. আবু তালেবের ছেলে। ভুক্তভোগী তরুণী লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন তরুণী জানান, শান্তর সঙ্গে তার প্রায় এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। এ সময় তাদের মধ্যে একাধিকবার ভিডিও কলে কথা হয়। অভিযোগ রয়েছে, সেই ভিডিও কলের আপত্তিকর অংশ মোবাইলে স্ক্রিন রেকর্ড করে রাখে শান্ত। পরে সম্পর্ক বন্ধ করে দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানালে হতাশ হয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষপান করেন তিনি।
পরে শান্ত ও তার পরিবারের সদস্যরা ওই তরুণীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর মা বলেন, “আমার মেয়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাকে বিয়ে করতে হবে, না হলে আমরা আইনের আশ্রয় নেব। আমি মামলা করব।”

এ বিষয়ে অভিযুক্ত শান্তর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আর্জেন্টিনার লেগেছিল ৯০ মিনিট, ব্রাজিল ৩ গোল দিল ৪৫ মিনিটেই

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশা নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। তবে সেই ধাক্কা দ্রুত কাটিয়ে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে পাঁচবারের

Edinburgh Haymarket Hotel

Choose reviews that https://tonyspins.gb.net/ embody actual stakes, game categories, and a brief KYC observe. Monthly averages assist, but only when the spread and interquartile range

রাজবাড়ীর কালুখালীতে ক্রয়কৃত জমির অতিরিক্ত দখলের অভিযোগ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ক্রয়কৃত জমির অতিরিক্ত অংশ দখলের অভিযোগ উঠেছে কে এম রেজাউল ইসলাম তানভির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই সঙ্গে ওই জমির পূর্ব মালিক