কালুখালী টাইমস

রাজবাড়ীর পাংশায় বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন করলেন এমপি হারুন অর-রশিদ

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য ফরম পূরণের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, জেলা ও উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামছুল আলম আকুল, মো. রেজাউল করিম রিংকু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল লতিফ খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড দেওয়া হবে এবং কোনো প্রকার অর্থ গ্রহণের সুযোগ নেই। এই কার্ডধারীরা মাসিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকার বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

জানা গেছে, প্রথম পর্যায়ে সারাদেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডের বাসিন্দারা এ ফ্যামিলি কার্ড পাবেন। এর মধ্যে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে।

আগামী ১০ মার্চ সারাদেশে একযোগে এ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

জ্বালানি সংকটে খুলনাঞ্চলের ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ: লোডশেডিংয়ে জনজীবন ও শিল্পখাত বিপর্যস্ত

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা অঞ্চলের কেন্দ্রগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার মেগাওয়াট। তবে বর্তমানে ফার্নেস অয়েল ও এলএনজি সংকটের কারণে খুলনা ৩৩০

পদ্মায় ধরা বিশাল কাতল, বিক্রি প্রায় অর্ধলক্ষ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিরল আকারের একটি কাতল মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের এই বিশাল মাছটি বিক্রি হয়েছে

স্কুল ছুটির পর বাথরুমে তালাবদ্ধ শিশু: এক ঘণ্টা পর চিৎকার শুনে উদ্ধার

মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর বাথরুমের ভেতর এক শিশু শিক্ষার্থীকে তালাবদ্ধ অবস্থায় রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে

You cannot copy content of this page