কালুখালী টাইমস

রাজবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধিমাড়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. সলিম শিকদার (৩৫) নামে এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুই যাত্রী আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গান্ধিমাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিম শিকদার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের মৃত মদিক শিকদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভ্যান রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ছিটকে পড়ে এবং ভ্যানচালকসহ এতে থাকা যাত্রীরা আহত হন।

গুরুতর আহত অবস্থায় সলিম শিকদারকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, “দুর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

 

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনার বিস্তারিত পরে জানা যাবে বলে তিনি জানান। বর্তমানে মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।

 

 

Inventors Of The Home Cooker Hood

Please assist by promoting and sharing information about Dad’s Play with households. It’s all about spending quality time collectively, enjoying play, building confidence, and connecting