কালুখালী টাইমস

পাংশায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় স্কাউটসের প্রাথমিক শিক্ষার্থীদের শাপলা কাব অ্যাওয়ার্ড এবং মাধ্যমিকের জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে পাংশা ও কালুখালী উপজেলার প্রাথমিক পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য ১০২ জন এবং পিএস অ্যাওয়ার্ডের জন্য ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শাপলা কাব অ্যাওয়ার্ডের লিখিত পরীক্ষা ৫০ নম্বরের এবং সময় ছিল ১ ঘণ্টা। অপরদিকে পিএস অ্যাওয়ার্ডের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের এবং সময় ছিল ২ ঘণ্টা।

লিখিত পরীক্ষা শেষে শাপলা কাব শিক্ষার্থীদের ভাইভা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের ভাইভা নেওয়া হয়।

 

মূল্যায়ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পাংশা উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্কাউটসের কমিশনার ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব), উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন, উপজেলা স্কাউটস্-এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) মো. ফিরোজ হোসেন, রাজবাড়ী জেলা কাব লিডার মো. সাইফুল ইসলাম ও উপজেলা কাব লিডার অগ্রদূত চক্রবর্ত্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দ।

 

 

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)