কালুখালী টাইমস

এমপি হারুনের নির্দেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিনিধি দল

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের নির্দেশক্রমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে একটি প্রতিনিধি দল।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রতিনিধি দলটি হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাংশা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন মুকুল।

এ সময় প্রতিনিধি দলটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খানের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুব আহমেদ ও ডা. মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধান, সেবার মান বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন মুকুল বলেন, আমাদের রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য হারুন-অর-রশিদ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে চান। তারই ধারাবাহিকতায় তিনি আজ আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। পরিদর্শন শেষে হাসপাতালের যেসব সমস্যা বা প্রয়োজন রয়েছে, সেগুলো আমরা এমপি মহোদয়কে জানাবো। তিনি সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান বলেন, আমি অত্যন্ত খুশি যে আমাদের রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্যের সুদৃষ্টি প্রথমেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে পড়েছে। তিনি একটি প্রতিনিধি দল পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন ও পরিবেশ উন্নয়নে যা যা প্রয়োজন, তা ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তার প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম আহমেদ রুবেল, সিনিয়র সহ-সভাপতি মো. সজীব রাজা, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শিপন ইসলাম, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. তানজীম খান দ্বীপ, যুবদল নেতা সোহাগ ও তরিকুল ইসলাম প্রমুখ।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)