কালুখালী টাইমস

রাজবাড়ীতে ট্রেনে কা/টা পড়ে নারীর মৃ/ত্যু

রাজবাড়ীর পাংশায় শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী শাটল ট্রেনটি মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হল সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।  

রাজবাড়ীতে অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে

র‌্যাবের অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

পাংশায় মাইক্রোবাসে তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩জনের নামে মামলা, গ্রেফতার ১

রাজবাড়ীর পাংশায় এক নারীকে চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি

কালুখালীতে চুলার আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্ন : সহায়তার আবেদন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া চরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।   সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত সাড়ে

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মাহাতীর (১৭) নামে এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বহরপুরের গণপত্যা গাজেরগাড়া ব্রিজে এ

You cannot copy content of this page